সারাদেশ ১৩ অক্টোবর, ২০১৯ ০৯:২৪

মোটরসাইকেলে পিকআপের ধাক্কায় সাতক্ষীরায় , যুবক নিহত

ডেস্ক রিপোর্ট

সাতক্ষীরায় মোটরসাইকেলে পিকআপের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম হযরত আলী (৪৫)।

শনিবার রাত ১২টার দিকে বাইপাস সড়কের কাশেমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন নজরুল ইসলাম নামে আরও একজন। তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত হযরত আলী উপজেলার আলিপুর গ্রামের বাসিন্দা।

সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।