সারাদেশ ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ ০৯:৩৫

টাঙ্গাইলে ইঞ্জিন বিকল, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ

জেলা প্রতি‌নি‌ধি, টাঙ্গাইল
টাঙ্গাইলে ক‌মিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে বি‌চ্ছিন্ন হয়েছে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ।

বৃহস্প‌তিবার (৩০ ফেব্রুয়া‌রি) সকাল ৮টার দি‌কে টাঙ্গাইল সদর উপ‌জেলার ক‌রো‌টিয়া এলাকায় এই ঘটনা ঘ‌টে। ট্রেন বিকল হওয়ার ঘটনায় ক‌য়েক‌টি স্টেশ‌নে বি‌ভিন্ন গ‌ন্তব্যের ট্রেন আটকা প‌ড়ে‌ছে। বঙ্গবন্ধু পূর্ব রেল‌স্টেশ‌নের টি‌কেট মাস্টার রেজাউল ক‌রিম ঘটনার সত্যতা স্বীকার ক‌রে‌ছেন। 

এর আগে টাঙ্গাইল ক‌মিউটার ট্রেন‌টি ঘা‌রিন্দা স্টেশ‌ন থে‌কে ঢাকার উদ্দে‌শ্যে সকাল সা‌ড়ে ৭টার পর ছে‌ড়ে যায়।