সারাদেশ ১৫ অক্টোবর, ২০১৯ ১২:৫৪

৯৯৯ নম্বরে কল দিয়ে কুড়িগ্রামে অপহৃত যুবক উদ্ধার, আটক ৬

আমিনুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক ।। 

কুড়িগ্রামে মুক্তিপণের দাবীতে হোসেন আলী(২৪) নামের এক যুবককে অপহরনের ঘটনা ঘটেছে। গত রবিবার সকাল ৯টায় ওই যুবককে অপহরণ এবং গতকাল বিকেলে পুলিশ কুড়িগ্রাম সদরের টাপু ভেলাকোপা এলাকা থেকে অপহৃতকে উদ্ধার এবং ৬ অপহরনকারীকে আটক করেছে ।

হোসেন আলী নাগেশ্বরী উপজেলার নারায়নপুর ইউনিয়নের পাখি উড়া গ্রামের আব্দুল কাদেরের পুত্র। তিনি কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিসাধীন আছেন।

পুলিশ জানায়, ওই যুবকের পুর্ব পরিচিত মুন্নি পারভীন নামের এক নারী তার সাথে দেখা করার জন্য মোবাইল ফোনে জেলা ষ্টেডিয়ামের সামনে নিয়ে আসে। তিনি আসা মাত্র ওই নারীর সাথে থাকা ছয় যুবকের একটি দল জোর করে তাকে মোটর সাইকেলে তুলে শহরের টাপু ভেলাকোপা এলাকায় নিয়ে যায়। পরবর্তীতে শারীরিকভাবে নির্যাতন করে হোসেন আলীর মামা বেলাল হোসেনের মোবাইল ফোনে কল দিয়ে ৫ লাখ টাকা মুক্তিপন দাবী করে । বেলাল হোসেন তার ভাগিনা হোসেন আলীকে উদ্ধারে পুলিশের ৯৯৯ নাম্বারে কল দিয়ে এবং সদর থানা পুলিশকে জানায়। পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।

অপহরনকারীদের বাড়ী এলাকা কুড়িগ্রাম সদরের তাঁতীপাড়া ও যতিনেরহাট এলাকায় বলে জানিয়েছে পুলিশ ।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মাহফুজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান, অপহরনের ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।