সারাদেশ ১৫ অক্টোবর, ২০১৯ ০১:০০

কুড়িগ্রামে আবরার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

আমিনুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক ।। 

বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যার আসামীদের সুষ্ঠু বিচারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপি এই মানববন্ধন এবং সভা অনুষ্ঠিত হয়।

দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন টিআইবি,সচেতন নাগরিক কমিটি সনাক,বাংলাদেশ উদিচি শিল্পী গোষ্ঠী কুড়িগ্রাম জেলা শাখা এবং বাংলাদেশ মহিলা পরিষদ কুড়িগ্রাম জেলা শাখা সম্মিলিতভাবে এ মানববন্ধন পালন করে।

এসময় বিশিষ্ট আইনজীবী ও সনাকের প্রতিষ্ঠাতা সভাপতি এড.এনামুল হক চৌধুরী চাঁদ, সনাকের সভাপতি রওশন আরা চৌধুরী, উদিচির সভাপতি নিজামুল হক বিলু, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এ্যাড.আহসান হাবীব নীলু, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক প্রতীমা রায় চৌধুরী ও টিআইবির সমন্বয়ক সৌমেন দাস প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা আবরার হত্যার দ্রুত বিচার করে দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তি দেয়ার দাবি জানান।