জেলা প্রতিনিধি
শেখ হাসিনার সরকারের আমলে সারা বাংলাদেশকে একটি কারাগারে পরিণত করা হয়েছিল। কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (১ ডিসেম্বর) রাতে বরিশাল সফর উপলক্ষে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ২০০৬ সালের ২৮ আগস্ট থেকে শুরু করে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বহু মানুষকে গুম ও খুন করা হয়েছে। বহু মানুষকে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে শুধুমাত্র সত্যের পক্ষে থাকার জন্য। প্রবীণ ও বিজ্ঞ আলেমদেরও তারা জেলে দিতে দ্বিধাবোধ করেনি। তাদের পায়েও ডাণ্ডা-বেডি পরিয়েছে। কোমরে দড়ি পরিয়েছে। আমি বিশ্বাস করি আল্লাহর আরস কেঁপে উঠেছিল এই নিদোর্ষ আলেমদের জন্য। কুরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে তারা তিলে তিলে খুন করেছে। আমাদের সিপাহী সালার বহু নেতাকে তিলে তিলে খুন করা হয়েছে।
অনেক সাংবাদিক আমাকে বলেন, আপনাদের কারা ২৪’র আন্দোলনে শহীদ হয়েছে। আমি বলি, যারা শহীদ হয়েছে তারা কোনো দলের হতে পারে না, তারা সবাই আমাদের সম্পদ। তারা বুক চিতিয়ে রাস্তায় নেমে বলেছিল ‘বুকের ভেতর অনেক ঝড় বুক পেতেছি গুলি কর’। এই শহীদরা সবাই আমাদের সম্পদ। আবু সাঈদ কী করেছিল? সে কি হাতে গুলি নিয়ে দাঁড়িয়ে ছিল। না সে শুধু বলেছিলো আমার অধিকার দাও। কিন্তু এই জালিমরা ৩টা গুলি করে তাকে শহীদ করেছে






















