সারাদেশ ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০৯:৩৪

সাইফুল ইসলাম মাদবরের নিঃশর্ত মুক্তির দাবিতে ইসলামপুরে মিছিল

নিজস্ব প্রতিবেদক 
নির্বাচনের আগে শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলাধীন ইসলামপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সাইফুল ইসলাম মাদবরকে যৌথবাহিনীর অভিযানের নামে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা অভিযোগে আটকের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় ঝাউতলা বাজার থেকে এ মিছিল শুরু হয়। মিছিলে সাইফুল ইসলাম মাদবরের নিঃশর্ত মুক্তির দাবি জানায় ইসলামপুর ইউনিয়নের সাধারণ জনতা। মিছিলটি ঝাউতলা বাজার থেকে শুরু হয়ে তিলই, বটতলা ও ভাঙ্গা ব্রিজ এলাকা প্রদক্ষিণ করে পুনরায় ঝাউতলা বাজারে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাহাদাত হোসেন,
ইসলামপুর ইউনিয়ন মহিলা দলের নেত্রী খালেদা ছোটন সহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মী।

বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলায় যুবদল নেতাকে আটক করা হয়েছে। অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি না দিলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে তারা হুঁশিয়ারি দেন।