সারাদেশ ২৭ মার্চ, ২০২৬ ০৯:০৭

টাঙ্গাইলের কালিহাতিতে ট্রেনে কাটা পড়ে নিহত ৫

অনলাইন ডেস্ক
টাঙ্গাইলের কালিহাতিতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৩ জনসহ ৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার ধলাটেংগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস উপজেলার ধলাটেংগর এলাকায় গেলে তেল শেষ হয়ে যায়। এ সময় বেশ কয়েকজন যাত্রী বাস থেকে নেমে যান। 


ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশেই রেল লাইনে বসে গল্প করছিলেন তারা। এরই মধ্যে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন সেখানে এসে পড়ে। অপেক্ষারত যাত্রীরা সরে যাওয়ার আগেই ট্রেনে কাটা পড়েন। ঘটনাস্থলেই নিহত হন এক শিশু, দুই নারী ও দুই পুরুষ। এর মধ্যে ৩ জন একই পরিবারের।