সারাদেশ ৭ আগস্ট, ২০১৯ ০৮:৫৫

সিলেটে ২৫ কাপড়ের গোডাউনে আগুন 

ডেস্ক রিপোর্ট ।। 

সিলেট নগরের প্রাণকেন্দ্র মহাজন পট্টিতে কাপড়ের গোডাউনসহ অন্তত ২৫ বিভিন্ন ধরনের দোকানের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (৭ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। তবে এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।