ডেস্ক রিপোর্ট।।
ঘূর্ণিঝড়টি খুলনা, বরিশালের উপকূল ও ভারতের পশ্চিমবঙ্গে আঘাত হানতে পারে। ৯ই নভেম্বর রাতে অথবা ১০ই নভেম্বর সকালের দিকে আঘাত হানার সম্ভাবনা রয়েছে।
বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘বুলবুল’ শক্তিশালী হয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে। সবধরনের নৌযানকে নিরাপদ আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া চট্টগ্রামে, কক্সবাজার,মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়, ঘূর্ণিঝড়টি আরও শক্তিশালী হয়ে উত্তর উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আসতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার। এর প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা বৃষ্টি হতে পারে।
ঘূর্ণিঝড়টি খুলনা, বরিশালের উপকূল ও ভারতের পশ্চিমবঙ্গে আঘাত হানতে পারে। ৯ই নভেম্বর রাতে অথবা ১০ই নভেম্বর সকালের দিকে আঘাত হানার সম্ভাবনা রয়েছে।