সারাদেশ ৮ আগস্ট, ২০১৯ ০৩:২২

র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত 

ডেস্ক রিপোর্ট 

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ব‌রিশা‌ল মহানগরে মালেক ফকির (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, তিনি একজন মাদক ব্যবসায়ী।

বৃহস্পতিবার ভোরে নগ‌রের হ‌রিনাফু‌লিয়া এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয় বলে জানান কোতোয়া‌লি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম। 

নিহত মালেক ফ‌কির ব‌রিশাল নগরের কে‌ডি‌সি এলাকার বা‌সিন্দা এনতাজ ফ‌কিরের ছেলে।

ওসি আরও জানান, নিহ‌ত ব্যক্তির মর‌দেহ ময়নাতদে‌ন্তের জন্য ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডি‌ক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।