সারাদেশ ৯ নভেম্বর, ২০১৯ ০৯:৫০

সংবাদ সম্মেলন ডেকেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ

ডেস্ক রিপোর্ট ।।

সংবাদ সম্মেলন ডেকেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শনিবার বিকেল সাড়ে ৫টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

দলটির দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বিকেল সাড়ে ৫টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।