ডেস্ক রিপোর্ট ।।
চট্টগ্রামের আনোয়ারায় বন্যহাতির আক্রমণে আবদুল মোতালেব (৬৮) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার ভোরে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের ছোট ভাই আবদুল হালিম জানান, ফজরের আজান দিয়ে মসজিদ থেকে হাঁটতে বের হন মোতালেব। এ সময় হঠাৎ বন্য হাতি তার সামনে পড়ে। ভয়ে ছুটতে থাকলেও উম্মত্ত হাতি তাকে শুঁড় দিয়ে পেঁচিয়ে আছাড় দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টার দিকে তিনি মারা যান।
বন্য হাতির আক্রমণে মোতালেবের মৃত্যুর বিষয়টি স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক নিশ্চিত করেছেন।





















