কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের বড়ুয়া তবকপুর রাজারঘাট এলাকার আতাউর রহমানের স্ত্রী মোছাঃ আছমা বেগম(২৬) তার স্বামীর বাড়ীর লোকজন কর্তৃক মারপিটে আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় শুক্রবার(১৫ নভেম্বর) থানায় মামলা দায়ের করেছেন ওই গৃহবধু।পরে গোপন সংবাদের ভিত্তিতে রাতে থানার এসআই রাসেল মাহমুদ অভিযান চালিয়ে মামলার ১নং আসামী লোকমান হোসেনকে গ্রেফতার করে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার তবকপুর ইউনিয়নের বড়ুয়া তবকপুর রাজারঘাট এলাকায় গত ৯ নভেম্বর দুপুরে পারিবারিক বিভিন্ন বিষয়ে বিরোধের জের ধরে গৃহবধু আছমা বেগম নিজস্ব জমিতে কাজ করার সময় তার স্বামীর বড় ভাই লোকমান হোসেন(৩৮) তার স্ত্রী মমতাজ বেগম(৩৩) ও আফজাল হোসেন(৪৮) তার স্ত্রী ঝর্ণা বেগম(৪০)সহ ৫জন লাঠি সোটা নিয়ে গৃহবধু আছমা বেগমকে এলোপাথারিভাবে মারধর করে।পরে আহত অবস্থায় ওই গৃহবধু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।চিকিৎসার রেজি নং-১৭০৩/৩২/০২
থানায় অভিযোগ দায়ের করেও নিরাপত্তাহীনতায় গৃহবধুর সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) এ লেখালেখি হলে তা কুড়িগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম এর দৃষ্টিগোচর হলে তাৎক্ষনিক উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেনকে দ্রুত পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন।পরে থানার অফিসার ইনচার্জ হাসপাতালে গিয়ে গৃহবধুর খোঁজখবর নেন।
শনিবার(১৬ নভেম্বর) থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মোয়াজ্জেম হোসেন জানান, মামলার অভিযুক্ত ১নং আসামী লোকমান হোসেনকে গ্রেফতার করে হাজতে পাঠানো হয়েছে।





















