সারাদেশ ১ ডিসেম্বর, ২০১৯ ০৪:৩৭

রাজধানীতে ট্রেনের ধাক্কায় এক শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট।।

রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় ট্রেনের ধাক্কায় হাসান (৪) নামের এক শিশুর ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। 

শনিবার (১ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে দুর্ঘটনাটি ঘটলে মুমূর্ষু অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন থাকা অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

হাসানের চাচা শাহজাহান জানান, পশ্চিম নাখালপাড়ায় রেল গেইট এলাকায় ঢাকা কমলাপুর  থেকে ছেড়ে আসা ট্রেনের ধাক্কায় আহত হলে ঢামেকের জরুরী বিভাগে নিয়ে আসলে ২০৪ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। 

শিশুটির চাচা আরো জানান, পশ্চিম নাখালপাড়ায় পরিবারসহ থাকত শিশুটি। শিশুটির পরিবারের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলায় ।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এ এস আই) আব্দুল খান জানান, ময়নাতদন্তের জন্য শিশুটির মৃতদেহ মর্গে রাখা হয়েছে।