সারাদেশ ১৯ আগস্ট, ২০১৯ ০১:৫৭

রাঙামাটিতে সন্ত্রাসীদের সঙ্গে গুলি বিনিময়ে একজন সেনাসদস্য নিহত

ডেস্ক রিপোর্ট।। 

রাঙামাটিতে সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ে একজন সেনাসদস্য নিহত। 

রাঙামাটি রিজিয়নের রাজস্থলী আর্মি ক্যাম্প হতে ৪ কিলোমিটার দক্ষিণে পোয়াইতুমুখ নামক এলাকায় আনুমানিক সকাল ১০ টায় সেনাবাহিনীর একটি নিয়মিত টহল দলের উপর সন্ত্রাসীরা অতর্কিতভাবে গুলিবর্ষণ শুরু করে। 

এসময় সৈনিক নাসিম (১৯) নামে একজন সেনাসদস্য গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরে আহত সেনাসদস্যকে তৎক্ষণাৎ হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। 

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লে. কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত  করেছেন। 

শেষ খবর পাওয়া পর্যন্ত  উক্ত স্থানে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং এলাকার নিরাপত্তা ব্যবস্থা সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন আছে।