সারাদেশ ৩০ সেপ্টেম্বর, ২০২০ ০২:১১

নারায়ণগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে অফুজা নামের এক নারীর মৃত্যু হয়েছে।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

অজুফা নারায়ণগঞ্জের চাষাঢ়া রেলস্টেশন সংলগ্ন এলাকার মৃত ময়ূর আলীর স্ত্রী।

নারায়ণগঞ্জ স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, দুপুর ২টা ২৫ মিনিটের দিকে নারায়ণগঞ্জ রেলস্টেশনের প্ল্যাটফর্ম থেকে দৌড়ে কমলাপুরগামী চলন্ত ট্রেনে দৌড়ে উঠার সময় ট্রেনের দরজার হাতল ধরে রাখতে পারেননি ওই নারী। এতে হাত ফসকে তিনি ট্রেন ও প্ল্যাটফর্মের ফাঁক দিয়ে পড়ে যান। এ সময় ট্রেনের নিচে তার শরীরের বিভিন্ন অংশ কাটা পড়ে। পরে দ্রুত রেলওয়ে পুলিশের সদস্যরা ও আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে দেখেন তিনি মারা গেছেন।

নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান জানান, নিহত অজুফা চাষাঢ়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় থাকতেন। তিনি ভবঘুরে ছিলেন। মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।