সারাদেশ ২২ অক্টোবর, ২০২০ ০৭:১৭

বরগুনায় ১ কোটি টাকার জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক 

বরগুনায় প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণ অভিযানে জেলা প্রশাসন মৎস্য বিভাগের উদ্যোগে ১৪ অক্টোবর রাত থেকে ২০ অক্টোবর রাত পর্যন্ত বিষখালী, বুড়ীশ্বর (পায়রা), বলেশ্বর বঙ্গোপসাগর মোহনায় ১২০টি অভিযান পরিচালিত হয়েছে। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে সময় ২৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগর মোহনায় এবং ৩টি নদী থেকে অভিযান চলাকালে, কারেন্ট জাল, মেহেন্দি জাল, খুটা জাল, ভাসা জালসহ প্রায় কোটি লক্ষ ২৬ হাজার টাকা মূল্যের জাল জব্দ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে আমতলী উপজেলায় একজনকে হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২০ অক্টোবর পর্যন্ত জেলা প্রশাসন মৎস্য বিভাগের উদ্যোগে মাঠ পর্যায়ে ৭৫টি সচেতনতামূলক উঠান বৈঠকসহ টাস্কফোর্সের ৭টি সভা হয়েছে বলে জেলা মৎস্য বিভাগ জানিয়েছে।

জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ বলেন, ইলিশের প্রজনন মৌসুমে রাত-দিন অভিযান অব্যাহত রয়েছে। একই সাথে আমরা মাঠ পর্যায়ে প্রতিদিন ইলিশ প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণে সচেতনতামূলক সভা অব্যাহত রেখেছি।