টেক ডেস্ক
ফ্ল্যাগশিপ আইফোন ১২, হোমপড, নতুন অ্যাপল ওয়াচ এবং নতুন আইপ্যাড মডেলের পর চলতি বছরের নভেম্বরে প্রথম ‘অ্যাপল সিলিকন ম্যাক’ দেখাতে যাচ্ছে টেক জায়েন্ট অ্যাপেল।
সম্প্রতি এমনটাই জানিয়েছেন, জন প্রসার। যিনি কিনা অ্যাপেলের তথ্য ফাঁসের তারকা হিসেবে পরিচিত। তার দাবি, নভেম্বরের ১৭ তারিখ বসবে অ্যাপলের ওই বিশেষ আসর। ওই আয়োজনে নতুন ম্যাক মডেল দেখাবে প্রতিষ্ঠানটি।
প্রথমবারের মতো অ্যাপল নিজস্ব চিপের ম্যাক দেখাবে বলেও দাবি প্রসারের।






















