বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ২৫ অক্টোবর, ২০২২ ০৪:৪৯

সচল হলো হোয়াটসঅ্যাপ

আমাদের কাগজ ডেস্ক: ৩ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে হোয়াটসঅ্যাপ পরিষেবা। মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর ১২টা থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ আদান-প্রদান করা যাচ্ছিল না। 

মঙ্গলবার দুপুর ১২টা ৭ মিনিটের দিকে ভারতে হোয়াটসঅ্যাপে সমস্যা দেখা দিয়েছিল। তবে তার কিছুক্ষণ পরেই দুপুর ১টার দিকে দেশের বিভিন্ন প্রান্তে হোয়াটসঅ্যাপ ডাউন হওয়ার খবর পাওয়া যায়। তবে সমস্যার কারণ হোয়াটসঅ্যাপ (WhatsApp) কর্তৃপক্ষ মেটা জানায়নি।

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে গ্রাহকরা হোয়াটসঅ্যাপ ডাউন হওয়ার অভিযোগ জানিয়েছিলেন। জানা যায়, এর আগে হোয়াটসঅ্যাপে বিভ্রাট দেখা গেলেও এতবেশি সময় ধরে থাকেনি কখনো। হোয়াটসঅ্যাপে মেসেজ আদান-প্রদান বন্ধ হওয়ায় বিপাকে পরেছিলেন ইউজাররা।

আমাদের কাগজ//জেডআই