বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ১ আগস্ট, ২০১৯ ০৮:৪৭

অনলাইন অর্ডারে আইফোনের বদলে সাবান!

অনেক ভোক্তারই স্বপ্ন থাকে আইফোন ব্যাবহারের। আর আইফোন ব্যাবহারের হার ভারতেও এখন দিন দিন বাড়ছে। শুধু মোবাইলের দোকানেই নয়। ভারতে অনলাইনেও আইফোনের বাজার বেশ চাঙ্গা। আইফোন আসক্ত একজন ভোক্তা অনলাইনে অর্ডার করেছিলেন আইফোনের। কিন্তু বাক্স খুলতেই অবাক হলেন তিনি। কারন সেখানে ছিলো না কোন মোবাইল, শুধু একটি সাবানকে সেখানে মুড়িয়ে দিয়ে দেওয়া হয়েছে।

দুইবছর আগে ঘটে যাওয়া এ ঘটনায় প্রতারণার শিকার হয়েছিলেন পারভীন শর্মা নামের এক ভারতীয় নারী।

ভারতের অন্যতম বৃহৎ অনলাইন বাজার স্ন্যাপডিলের মাধ্যমে পণ্য কিনে প্রতারিত হন তিনি।

সে ঘটনার দুই বছর বিচার এনে দিল ভারতের ভোক্তা অধিকার সংস্থা। সম্প্রতি তারা পারভিনের হাতে লাখ রুপি ক্ষতিপূরণ তুলে দিতে নির্দেশ দিয়েছে।

ঘটনার বর্ণনা দিয়ে ভুক্তোভোগী পারভিন জানান, ২০১৭ সালের মার্চ স্ন্যাপডিলে আইফোন অর্ডার করি। সার্ভিস চার্জসহ মূল্যও চুকিয়ে দিই। এর ঠিক দুই দিন পর পার্সেল দিয়ে যায় ডেলিভারি বয়। তাকে বিদায় করে দিয়ে বাক্স খুলে নির্বাক হয়ে যাই। পছন্দের আইফোনের বদলে বাক্সে ভরা একটি সাবান। ঘটনার পরপরই রিটার্ন রিফান্ডের জন্য স্ন্যাপডিলের সাইটে আবেদন করি। কোনো সাড়া না পাওয়ায় তাদের কাস্টমার কেয়ারেও ফোন করি। কিন্তু আমার কোনো অভিযোগই তারা গ্রহণ করেনি।

স্ন্যাপডিলের পক্ষ থেকে কোন সমাধান না মেলায় তিনি সেই বিক্রেতার সাথে যোগাযোগ করতে গিয়ে দেখেন যে বিক্রেতা তার একাউন্ট ডিলিট করে পালিয়েছে। এরপর তিনি বাধ্য হয়ে ভোক্তা অধিকার সংস্থার দারস্থ হন।

ভোক্তা অধিকার সংস্থার এক মুখপাত্র জানায়, পারভিন শর্মার অভিযোগের পর ঘটনার তদন্ত হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় স্ন্যাপডিল, সেলার কুরিয়ার সংস্থাকে লক্ষ টাকা ক্ষতিপূরণ তুলে দিতে নির্দেশ দেয়া হয়।

হয়রানির জরিমানা আর্থিক ক্ষতিপূরণ হিসাবে পারভিনকে এই টাকা দেয়া হবে বলে ভোক্তা অধিকার সংস্থার পক্ষ থেকে জানান তিনি।