ডেস্ক রিপোর্টঃ
করোনাকালীন সময়ে অনলাইন ক্লাস বা ভিডিও কনফারেন্স এর দরুন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে গুগল মিট। অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে সংযুক্তির ব্যাপারে সংখ্যা সীমিত হলেও এখানে সংযুক্ত হওয়া যায় ১০০ জন নিয়ে। বেশ কিছুদিন আগে গুগল সিদ্ধান্ত নিয়েছিল, বিনামূল্যের এই সংস্করণে আনলিমিটেড কলের পরিবর্তে মাত্র ৬০ মিনিট ফ্রিতে কল করা যাবে। তবে এই সিদ্ধান্তে পরিবর্তন আনছে গুগল।
করোনার উন্নতি না হওয়ায় ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত আনলিমিটেড ফ্রি কলের সুবিধা চালু রাখবে গুগল।করোনার কারণে আগামী ছুটির মৌসুমে ভিডিও কলের চাহিদা বাড়বে। সে কারণে ব্যবহারকারীদের সহায়তা করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর দ্য ভার্জের।
এমন সিদ্ধান্তের ফলে আগামী ৩১ মার্চের পর থেকে বিনামূল্যে ব্যবহারের ক্ষেত্রে ৬০ মিনিট পর পর কল কেটে নতুন করে সবাইকে ভিডিও কলের লিংক পাঠাতে হবে।






















