টেক ডেস্কঃ
ঘণ্টায় ৩শ মাইল বেগে উড়তে সক্ষম বিশ্বের দ্রুততম ইলেকট্রিক প্লেন শীগ্রহী বাজারে আসছে। প্লেনটির গ্রাউন্ড টেস্টিং কাজ সফলভাবে শেষ করেছে ব্রিটিশ কোম্পানি রোলস-রয়েস ।
প্লেনটিতে ব্যবহার করা হয়েছে ৫শ হর্সপাওয়ারের ইলেকট্রিক ইঞ্জিন। নিরাপত্তা নিশ্চিতে ব্যাটারিতে রাখা হয়েছে ৬ হাজার সেল। তার সাথে থাকবে বিশেষ তাপ সুরক্ষা ব্যবস্থাও। এর নাম দেওয়া হয়েছে ‘অ্যাক্সিলারেটিং দ্য ইলেকট্রিফিকেশন অব ফ্লাইট’।
এই প্রজেক্টে রয়েছে রোলস-রয়সের সহযোগী ইয়াসা, ইলেকট্রিক মোটর ও কন্ট্রোলার ম্যানুফ্যাকচার এবং বিমান বিষয়ক একটি স্টার্টআপ ইলেকট্রো ফ্লাইট। এতে জ্বালানি ব্যবহার না করার ফলে সৃষ্টি হবে না কোনো ধোঁয়ার, সাথে হবে না কোন প্রকার পরিবেশ দূষণও।






















