আন্তর্জাতিক ২৩ আগস্ট, ২০১৯ ১০:৪১

পরিত্যক্ত সোনার খনিতে আটকে গেল হাতির পাল! অতঃপর

আন্তর্জাতিক ডেস্ক।।

মালয়েশিয়ার পাহাং প্রদেশের পরিত্যক্ত সোনার খনিতে আটকে পড়েছিল পাঁচটি হাতি। সেখান থেকে বেরিয়ে আসার প্রাণপণ চেষ্টা চালাচ্ছিল তারা। কিন্তু বিশাল দেহ ও খনির গভিরতার কারনে ঠিক পারছিল না তারা।

এরপর ওয়াইল্ড লাইফ ও ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষের প্রায় ছয় ঘণ্টার চেষ্টায় উদ্ধার করা হয় আটকে পড়া হাতিদের। গত মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মালয়েশিয়ার পাহাং প্রদেশে।

পাহাঙের ডিপার্টমেন্ট অফ ওয়াইন্ড লাইফ অ্যান্ড ন্যাশনাল পার্কের ডিরেক্টর রোজাইদান মুহম্মদ ইয়াসিন এই ঘটনা নিয়ে বলেছেন, ‘‘মঙ্গলবার সকালে সোনার খনির ভিতর হাতিদের আটকে পড়ার খবর আসে আমাদের কাছে। তারপর আমাদের অফিসাররা সেখানে পৌঁছয়। প্রায় ছ’ঘণ্টার চেষ্টায় উদ্ধার করা হয় হাতিদের।’’ ওই অফিসার জানিয়েছেন, আটকে পড়াদের মধ্যে চারটি পূর্ণবয়স্ক হাতি ও একটি বাচ্চা হাতি।