আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে দুর্নীতিবাজ, বর্ণবাদী প্রেসিডেন্ট হিসেবে আখ্যা দিয়েছেন ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন। আজ মঙ্গলবার এক টুইটে এ কথা বলেছেন তিনি।
বাইডেন বলেছেন, ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে দুর্নীতিবাজ প্রেসিডেন্ট। তিনি সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বর্ণবাদী প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বাজে প্রেসিডেন্ট। তাকে আমরা কেনো আরোও ৪টি বছর সুযোগ দেবো?
এর আগে মঙ্গলবার আরো এক টুইটে জো বাইডেন বলেছেন, রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবসময় তার ধনী বন্ধু ও কাছের মানুষকে সহায়তা করবেন। তাদের অধিকার আদায়ে সোচ্চার থাকবেন। কিন্তু আমি তা না করে আপনাদের সহায়তা ও অধিকার আদায়ে সর্বদা সোচ্চার থাকবো।
আজ মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। বাংলাদেশসহ গোটা বিশ্বের নজর এই নির্বাচনের দিকে।




















