আন্তর্জাতিক ডেস্ক
চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় শানজি প্রদেশে বুধবার একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণের ঘটনায় চার জন নিহত এবং নিখোঁজ রয়েছে আরও চার জন। নিখোঁজদের উদ্ধারে অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে।
গতকাল স্থানীয় সময় বেলা ১টার দিকে কিয়াওজিলিয়াং কোয়েল ইন্ডাস্ট্রি কো. লিমিডেট নামে প্রতিষ্ঠানটিতে কাজ ৪২ জন খনি শ্রমিক কাজ করছিল। এদের মধ্যে ৩৪ জন নিরাপদে বেরিয়ে আসতে পারলেও ৮ জন বের হতে পারেনি। যাদের মধ্যো ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং বাকি চার জন এখনো নিখোঁজ।
সূত্র: সিনহুয়া




















