আন্তর্জাতিক ২৫ আগস্ট, ২০১৯ ১০:০৫

একসঙ্গে তিন সরকারি চাকরি, অতঃপর.....

আন্তর্জাতিক ডেস্ক ।। 

অনেকেই আছেন যারা অনেক প্রচেষ্টার পরেও পান না সরকারি চাকরি। আবার এমন কেউ রয়েছেন যারা অল্পের জন্য চাকরি না পেয়ে ভেঙে পড়েন। অনেকে এমন রয়েছেন যারা দীর্ঘ চেষ্টার পর একটা সরকারি চাকরি জোটাতে পারেন।

কিন্তু এই ব্যক্তি ৩০ বছর ধরে একসঙ্গে ৩ টি সরকারি চাকরি করছেন। এই ব্যক্তি হলেন সুরেশ রাম। তিনি প্রথম চাকরি পান ১৯৮৮ সালে। তারপরে তিনি আরও দুটি চাকরি পান।

কিন্তু তিনি একরি চাকরিকে বেছে না নিয়ে ৩ টি চাকরি করে যাচ্ছেন। গাফিলতি করেছিল কতৃপক্ষ, তারই সুযোগ নিয়ে তিনি একসঙ্গে তিনটি চাকরি করছেন। কিন্তু এর শেষ রক্ষা হলনা তাঁর। ধরা পড়ে যান তিনি।

বর্তমানে বিহার সরকার সিএফএমএস ব্যবস্থা চালু করেছে। এখন সব কাজ হয় অনলাইনে। এরফলে ধরা পড়ে যান তিনি। মামলা দায়ের করা হয় তাঁর উপর। জানা গেছে, তিনি এখন পালিয়ে বেড়াচ্ছেন।