আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন নির্বাচনে হেরে যাবার পর মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। এত দিন মুখে স্বীকার না করলেও হোয়াইট হাউসে এক বক্তব্যে এমন আভাসই দিলেন নিজেই।
শুক্রবার হোয়াইট হাউসের এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ভবিষ্যৎ সম্পর্কে ইঙ্গিত করতে গিয়ে তিনি বলেন, সামনে কে ক্ষমতায় থাকবে, তা কেউই জানে না; সময়ই সব বলে দেবে।
প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের কাছে পরাজয় নিশ্চিত হওয়ার পর এটাই ছিল ট্রাম্পের প্রথম বক্তব্য। ৫৩৮টি ইলেকটোরাল ভোটের ফল প্রকাশের পর ৭৪ ব্যবধানে হেরে কোণঠাসা হয়ে ট্রাম্প।
বাইডেনের জয় নিশ্চিত হওয়ার পর এক সপ্তাহ পার হলেও এখনও অব্দি আনুষ্ঠানিকভাবে পরাজয় মেনে নেননি ট্রাম্প। উল্টো শুরু থেকে ভোটকারচুপির অভিযোগ করে আসছেন। এই শুক্রবার প্রথমবারের হোয়াইট হাউসে ক্ষমতার পালাবদলের আভাস দিয়েছেন সে।
সংবাদ সম্মেলনে করোনা ও ট্রাম্প প্রসঙ্গে তিনি বলেন, ‘এই প্রশাসন কখনো লকডাউনের সিদ্ধান্ত নেবে না। কিন্তু ভবিষ্যতে কোন প্রশাসন ক্ষমতায় থাকবে, তা কেউই বলতে পারে না; সময় বলে দেবে সব।’
এদিকে জর্জিয়া অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট প্রার্থী জয়ের পর মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্পের নির্বাচনী প্রচারদলের সদস্যরা।
সূত্র : বিবিসি, এএফপি।


















