আন্তর্জাতিক ডেস্ক
মিশরের পর্যটন ও প্রত্নতত্ত্ব কর্তৃপক্ষ আড়াই হাজার বছর পুরনো ১০০টি কফিন উদ্ধার করেছে। রাজধানী কায়রোর প্রসিদ্ধ সাক্কারা নেক্রোপলিসের কবরস্থান থেকে এ কফিনগুলো উদ্ধার করা হয়।
কফিনগুলোর বেশ কয়েকটিতে পাওয়া গেছে অক্ষত মমি। যা ভালোভাবেই কাপড় দিয়ে মোড়ানো। ৪০টি কফিনে দেখা যায় স্বর্ণের প্রলেপ। গবেষণার জন্য কফিন ও মমিগুলো প্রেরণ করা হয়েছে এক্স-রে ল্যাবে।
মিশরের পর্যটন ও প্রত্নতত্ত্ব মন্ত্রী খালেদ এল-আনানী বলেন, প্রাপ্ত কফিনগুলো পলিমেইক শাসনামলের। তারা ৩২০ খ্রিষ্টপূর্ব থেকে ৩০ খ্রিষ্টপূর্ব পর্যন্ত প্রায় ৩০০ বছর শাসন করেছে। উদ্ধারকৃত মমি ও কফিন আমরা কায়রোর ৩টি জাদুঘরে প্রদর্শন করবো। মিশরের বিখ্যাত গ্র্যান্ড জাদুঘর থাকবে এই তালিকায়।
সূত্র:দ্য গার্ডিয়ান




















