আন্তর্জাতিক ডেস্ক ।।
ভারতে দিল্লি থেকে লক্ষ্ণৌগামী নতুন ট্রেন চালু হতে যাচ্ছে। পূজার মাসেই চালু হতে যাওয়া তেজস এক্সপ্রেসে থাকছে যাত্রীবান্ধব একাধিক সুযোগ-সুবিধা।
জানা যায়, এক ঘণ্টার বেশি দেরি হলে যাত্রীদের ক্ষতিপূরণ দেবে রেল কর্তৃপক্ষ। এ ছাড়া বয়স্ক ব্যক্তিদের জন্য টিকিট ভাড়ায় দেওয়া হবে ৪০ শতাংশ ছাড়।
আরো পড়ুন: আজ রাত থেকে ইজরাইলে হামলা: হাসান নসরুল্লাহ
এই রুটে আরেক ট্রেন শতাব্দী এক্সপ্রেসে যাত্রী সকালের নাশতা দেওয়া হয়। সকালের খাবারের পাশাপাশি আরও একটি খাবার দেওয়া হবে তেজস এক্সপ্রেসে।
এ ছাড়া কোচের ভেতরে চা-কফির ফ্রি ভেন্ডিং মেশিন লাগানো থাকবে বলে জানা গেছে। এই ট্রেনে থাকছে ৫০ লাখ রুপি পর্যন্ত বিনামূল্যে সফর বিমা। ট্রেনে চুরি-ডাকাতির ঘটনা ঘটলেও বিমা পাবেন যাত্রীরা। প্রতি সিটের সঙ্গে থাকছে বিনোদনের জন্য টাচস্ক্রিন ডিসপ্লের ব্যবস্থা।
এছাড়া প্রতিটি কোচে থাকবে দুটি করে টয়লেট। যাতে যুক্ত থাকবে অত্যাধুনিক প্যান্ট্রিও।




















