আন্তর্জাতিক ২৭ নভেম্বর, ২০২০ ০৬:০৮

যে কারনে ভ্যাকসিন নিবে না ব্রাজিল প্রেসিডেন্ট

ইন্টারন্যাশনাল ডেস্ক

মহামারীর কবলে গোটা পৃথিবী কেটে গেছে কয়েক মাস পুরো বিশ্ব তাকিয়ে আছে কোভিড ভ্যাকসিনের দিকে শোনা যাচ্ছে, আর খুব বেশি অপেক্ষা নয় শিগগিরি দেখা মিলতে পারে ভ্যাকসিনের এই পরিস্থিতিতে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর মুখে শোনা গেল ভিন্ন কথা সোজা জানিয়ে দিলেন, তিনি ভ্যাকসিন নেবেন না! এটা তার অধিকার

আসলে করোনা ভ্যাকসিনের বিষয়ে সংশয়াচ্ছন্ন বলসোনারো তিনি আগেও একাধিকবার ভ্যাকসিনের কার্যকারিতা সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন এবার এক লাইভে ভ্যাকসিন নিতে সরাসরি অস্বীকার করলেন তিনি তার কথায়, “আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, আমি ভ্যাকসিন নেব না এটা আমার অধিকার

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার ওই লাইভ অনুষ্ঠানটি সম্প্রচার করা হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়

নিজে ভ্যাকসিন নিতে অস্বীকার করার পাশাপাশি ব্রাজিলের প্রেসিডেন্ট বারবার বলেছেন, ভ্যাকসিন বাজারে আসার পরে তা নেওয়ার কোনও প্রয়োজন নেই ব্রাজিলের নাগরিকদের গত অক্টোবরেই তিনি রসিকতা করে বলেছিলেন, ভ্যাকসিন কেবল তার কুকুরের প্রয়োজন হবে কেবল ভ্যাকসিন নয়, মাস্কের কার্যকারিতা নিয়েও তার সন্দেহ বলসোনারোর দাবি, এখনও পর্যন্ত ভাইরাস সংক্রমণ রুখতে মাস্ক কতটা কার্যকরী, সে বিষয়ে খুব সামান্য প্রমাণই পাওয়া গেছে তাই মাস্ক পরার বিষয়েও তিনি সন্দিহান

প্রসঙ্গত, গত জুলাইয়ে করোনা আক্রান্ত হয়েছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট প্রথম থেকেই মহামারীর বিষয়টিকে গুরুত্ব না দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে গোটা বিশ্বে করোনায় মৃতের সংখ্যার নিরিখে আমেরিকার পরেই রয়েছে ব্রাজিল সেখানে এখনও পর্যন্ত লাখ ৭১ হাজার মানুষ করোনার প্রকোপে মারা গেছেন যদিও মোট আক্রান্তের হিসেবে ব্রাজিল তিন নম্বরে তার অবস্থান আমেরিকা ভারতের পরে এখনও পর্যন্ত ৬২ লাখেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন ব্রাজিলে