আন্তর্জাতিক ১০ ডিসেম্বর, ২০২০ ০৬:২৩

ভারতে নতুন শনাক্ত ৩১ হাজার রোগী

ইন্টারন্যাশনাল ডেস্ক

ভারতে গত ২৪ ঘণ্টায় ৩১ হাজার ৫২২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে যা আগের দিনের থেকে সামান্য হলেও কম এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭ লাখ ৬৭ হাজার ৩৭২ জন

বৃহস্পতিবার স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, এদিন দেশে করোনায় নতুন করে মৃত্যু হয়েছে ৪১২ জনের এই সংখ্যাটা অবশ্য আগের দিনের থেকে কিছুটা বেশি বৃহস্পতিবার দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে লাখ ৪১ হাজার ৭৭২ জন

তবে গত ২৪ ঘণ্টায় ভারতে সুস্থ হয়েছেন ৩৭ হাজার ৭২৫ জন যা দৈনিক করোনা আক্রান্তের থেকে তো বটেই আগের দিনের সুস্থতার থেকেও অনেকটা বেশি

এই মুহূর্তে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা ৯২ লাখ ৫৪ হাজার ৩০৬ জন চিকিৎসাধীন রোগীর সংখ্যা অর্থাৎ অ্যাকটিভ কেস আরও কমে দাঁড়িয়েছে মাত্র লাখ ৭২ হাজার ২৯৩ জন