আন্তর্জাতিক ১৮ ডিসেম্বর, ২০২০ ০৫:১৩

করোনায় মৃত্যু ১৬ লাখ ৬৮ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

করোনার দ্বিতীয় ঢেউ আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছে। এখন পর্যন্ত বিশ্বজুড়ে ১৬ লাখ ৬৮ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাস।

গত ২৪ ঘণ্টায় এ সংখ্যা ছিল ১২ হাজারের বেশি। নতুনভাবে ৬ লাখ ৮৩ হাজার মানুষের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসের সংক্রমণ। মোট সংক্রমিত ৭ কোটি ৫২ লাখ ৭৩ হাজারেরও বেশি।

বুধবারের চেয়ে কিছুটা কমে বৃহস্পতিবার আমেরিকায় মৃত্যু হয়েছে তিন হাজারের কাছাকাছি; দেশটিতে মোট প্রাণ হারিয়েছেন তিন লাখ ১৭ হাজারের বেশি মানুষ।

দিনের দ্বিতীয় সর্বোচ্চ হাজারের ওপর মৃত্যু দেখল ব্রাজিল; লাতিন আমেরিকার দেশটির মোট প্রাণহানি এক লাখ ৮৫ হাজারের মতো। এছাড়া, জার্মানি- ৭২৪, ইতালি- ৬৮৩, মেক্সিকো-৬৭০ এবং রাশিয়া ৬শ’র কাছাকাছি মৃত্যু দেখল একদিনে।