আন্তর্জাতিক ডেস্ক
কানাডায় করোনার দ্বিতীয় পর্যায়ে আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকহারে বাড়ছে। সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি, সরকার কর্তৃক বিভিন্ন বিধিনিষেধ দেয়া সত্ত্বেও কোনওভাবেই নিয়ন্ত্রিত করা যাচ্ছে না করোনা। যার ফলে কানাডায় বিভিন্ন প্রদেশের বাসিন্দারা আশঙ্কার মধ্য দিয়ে দিন যাপন করছেন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ১ হাজার ৫৯৪ জন, মূত্যবরন করেছেন ১৪ হাজার ১ শত ৫৪ জন এবং সুস্থ হয়েছেন ৪ লাখ ১১ হাজার ৩৯৬ জন। কানাডার প্রধান চারটি প্রদেশ অন্টারিও, বৃটিশ কলম্বিয়া, আলবার্টা এবং কুইবেকে নাটকীয়ভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। আর করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারণে হাসপাতাল, নিবিড় পরিচর্যাকেন্দ্রে ব্যাপকহারে চাপ পড়ছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সলিসিটার জেনারেল সিলভিয়া জোনস বলেছেন, আমাদের কোভিড-১৯ প্রতিক্রিয়ার প্রতিটি পর্যায়ে অন্টারিওদের স্বাস্থ্য ও সুস্বাস্থ্য রক্ষা আমাদের শীর্ষ অগ্রাধিকার হিসাবে দাঁড়িয়েছে। আমরা একটি নিরাপদ এবং কার্যকর টিকাদান কর্মসূচী বাস্তবায়নের জন্য প্রস্তুত হওয়ার সাথে সাথে, এই আদেশগুলি বাড়ানো নিশ্চিত করবো। সকল ওন্টারিয়ান ভেকসিনেশনের আওতায় না আসা অবধি প্রভিন্সের জরুরি জনস্বাস্থ্যের পরিস্থিতি মোকাবেলার জন্য এ ধারা অব্যাহত থাকবে।



















