আন্তর্জাতিক ৩১ আগস্ট, ২০১৯ ০৯:০৩

আমেরিকায় সন্তান জন্ম দিলেও মিলবে না নাগরিকত্ব!

বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশের নাগরিকরা সহজে আমেরিকার নাগরিকত্ব পাওয়ার জন্য স্ত্রীরা প্রেগনেন্ট অবস্থায় আমেরিকায় পারি জমান এবং সেখানেই সন্তান জন্ম দেন। আমেরিকায় নাগরিকত্বের নিয়ম অনুযায়ী সেখানে কেউ জন্মগ্রহণ করলে সেই সন্তান সাথে সাথে পেয়ে যাবেন আমেরিকার নাগরিকত্ব এবং তার বাবা মাও আমেরিকায় বৈধভাবে বসবাসের অনুমতি পাবেন। কিন্তু পাল্টে যাচ্ছে এই নিয়ম।
 

বৈধভাবে আমেরিকায় বসবাস করছেন না এমন ব্যক্তিদের সন্তান জন্ম লাভ করলেই কেউ আগামী দিনে জন্মস্থান আমেরিকা হওয়ায় জন্মসূত্রে আমেরিকান নাগরিকত্ব পাবে না। আগামী দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নিয়মের পরিবর্তন করতে চাইছেন। সেই জন্য অধ্যাদেশও জারী করবেন। আর অধ্যাদেশ জারি করেই আগামীতে এটা বন্ধ করা হতে পারে। ইতোমধ্যে এই বিষয়ে ট্রাম্প একাধিকবার বলেছেনও। সর্বশেষ তিনি গত ২১ আগস্টও একথা বলেছেন। হোয়াইট হাউজের সামনে সাংবাদিকদের তিনি জানান, যুক্তরাষ্ট্রের নাগরিক নয় কিংবা যে মানুষ যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ করছেন, তারা এখানে সন্তান জন্ম দিলে তাদের সন্তান আমেরিকার নাগরিকত্ব লাভ করছে। তিনি এই বিধান বন্ধ করতে চান।