আন্তর্জাতিক ৩১ আগস্ট, ২০১৯ ১০:০৯

আসামের নাগরিকত্ব তালিকা নিয়ে এবার মুখ খুললেন ইমরান

আন্তর্জাতিক ডেস্ক।।

ভারতের আসাম রাজ্য চূড়ান্ত নাগরিকত্ব তালিকা (এনআরসি বা ন্যাশনাল রেজিস্ট্রার অব সিটিজেন) প্রকাশ করেছে। এই তালিকা থেকে বাদ পড়ে গেছেন ১৯ লাখ ছয় হাজার ৬৫৭ জন বসবাসকারী। আর তালিকাভুক্ত হয়েছেন তিন কোটি ১১ লাখ ২১ হাজার চারজন মানুষ। 

এই তালিকা প্রকাশের পর এক টুইট বার্তায় নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। 

টুইট বার্তায় ইমরান খান বলেন, ভারত এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে খবর আসছে মোদি সরকার কীভাবে মুসলিম সম্প্রদায়কে জাতিগতভাবে নির্মূল করতে চাইছে।