আন্তর্জাতিক ২৯ ডিসেম্বর, ২০২০ ০৩:৫৪

ক্রোয়েশিয়ায় ফের ভূমিকম্প, বহু হতাহত

আন্তর্জাতিক ডেস্ক

মাত্র একদিন আগেই দশমিক মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল ক্রোয়েশিয়ার মধ্যাঞ্চলে এর ২৪ ঘণ্টা পার হতে না হতেই প্রায় একই এলাকায় আঘাত হেনেছে আরও শক্তিশালী একটি কম্পন রিখটার স্কেলে এর মাত্রা ছিল দশমিক

জিএফজেড জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, মঙ্গলবার আঘাত হানা ভূমিকম্পের কেন্দ্র ছিল ক্রোয়েশীয় রাজধানী জাগরেব থেকে ৫০ কিলোমিটার দূরবর্তী পেত্রিনজা শহরে এবং এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার

এই ভূমিকম্পে এপর্যন্ত এক শিশুর মৃত্যু এবং আরও অনেক লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে এর আঘাতে বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি

স্থানীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে আটকেপড়া মানুষদের উদ্ধারের চেষ্টা করছেন উদ্ধারকারীরা সেখানে সহায়তার জন্য সেনাবাহিনী পাঠানো হয়েছে

ভূমিকম্পের পরপরই ঘটনাস্থলে ছুটে যান ক্রোয়েট প্রধানমন্ত্রী আদ্রেজ প্লেনকোভিক তিনি বলেছেন, আমাদের কাছে খবর এসেছে, একটি মেয়ে মারা গেছে হতাহতের বিষয়ে আমাদের কাছে আর কোনও তথ্য নেই

তিনি বলেন, এখানে সাহায্যের জন্য সেনাবাহিনী এসেছে পেত্রিনজা থেকে কিছু লোক সরিয়ে নিতে হবে, কারণ এখানে থাকা নিরাপদ নয়