আন্তর্জাতিক ৩১ ডিসেম্বর, ২০২০ ০৭:২৪

ধনী-দরিদ্র সব দেশের টিকা প্রাপ্তি নিশ্চিতের আহ্বান ডব্লিউএইচওর

আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাসের টিকার বণ্টন ন্যায্যতার ভিত্তিতে করতে দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালকবলেন, যে দেশগুলোর টিকা কেনার সক্ষমতা আছে, শুধু সেখানেই টিকা দিলে হবে নাঝুঁকিতে থাকা বিশ্বের সব জায়গার মানুষ যাতে করেনার টিকা পায়, তা নিশ্চিত করতে হবে

গতকাল বুধবার এক ভিডিও বার্তায় ডব্লিউএইচওর প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস এসব কথা বলেন বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়

ভিডিও বার্তায় তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, ধনী-গরিব নির্বিশেষে করোনার টিকার ন্যায্য বিতরণ নিশ্চিত করা কোভ্যাক্সের লক্ষ্যএই উদ্যোগের মাধ্যমে বিশ্বের নিম্ন মধ্যম আয়ের দেশগুলোর জন্য টিকা কিনতে বিলিয়ন ডলার অর্থের জন্য আবেদন করা হয়েছে বলেও জানান তিনিবলেন, এটাই নতুন বছরের চ্যালেঞ্জ

কোভ্যাক্স একটি যৌথ আন্তর্জাতিক উদ্যোগএই উদ্যোগের যৌথ নেতৃত্বে আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, দ্য কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনস (সিইপআই) দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স (গ্যাভি)। কোভ্যাক্স উদ্যোগের মাধ্যমে ২০২১ সালের মধ্যে বিশ্বে ২০০ কোটি ডোজ নিরাপদ কার্যকর টিকা সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে

ডব্লিউএইচওর প্রধান বলেন, করোনা মোকাবেলায় টিকা বড় সাহস যোগাচ্ছেযে দেশগুলোর টিকা কেনার সক্ষমতা আছে, শুধু সেখানেই টিকা দিলে হবে নাঝুঁকিতে থাকা বিশ্বের সব জায়গার মানুষ যাতে করেনার টিকা পায়, তা নিশ্চিত করতে হবে