আন্তর্জাতিক ৩১ ডিসেম্বর, ২০২০ ১২:০০

সৌদিতে প্রথমবারের মতো নিয়োগ পাচ্ছেন নারী অ্যাটেনডেন্ট

ডেস্ক রিপোর্ট

উড়োজাহাজে প্রথমবারের মতো নারী ফ্লাইট অ্যাটেনডেন্ট (বিমানবালা) নিয়োগ দিচ্ছে সৌদি আরবসৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের বরাত দিয়ে এক প্রতিবেদনে খবর জানিয়েছে রাষ্ট্রিয় বার্তা সংস্থা সৌদি গেজেট

প্রতিবেদনে বলা হয়, প্রথম ধাপে ৫০ জন এয়ার হোস্টেস নিয়োগের জন্য পদ বরাদ্দ দেওয়া হয়েছেনিয়োগপ্রাপ্ত নারীরা দুই মাসের প্রশিক্ষণ শেষে কাজে যোগ দেবেনতারা প্রথম ধাপে জেদ্দা রিয়াদ বিমানবন্দরে কাজ শুরু করবেন

সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস জানিয়েছিল, নারীকর্মীদের কমপক্ষে মাধ্যমিক স্তরে উত্তীর্ণ হতে হবেআবেদনকারীদের ২০ থেকে ৩০ বছর বয়সী হতে হবে ছাড়া ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে

সৌদি এয়ারলাইনসের চাহিদা অনুযায়ী ওজন উচ্চতা হতে হবেপাশাপাশি তাদের স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে

সম্প্রতি জাতীয় বিমান সংস্থায় শতভাগ সৌদি কো-পাইলট নিয়োগ উদ্যাপন করেছেন দেশটি

গত জানুয়ারিতে সৌদির বেসরকারি বিমান সংস্থা ফ্লাইনাস এক বিবৃতিতে জানিয়েছিল, ফ্লাইট অ্যাটেনডেন্ট হিসেবে সৌদি নারীদের নিয়োগ দেওয়া হবে