আন্তর্জাতিক ৪ জানুয়ারি, ২০২১ ০৩:২৯

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল সাড়ে ১৮ লাখ

আন্তর্জাতিক ডেস্ক

করোনা লণ্ডভণ্ড করে দিচ্ছে পুরো বিশ্বকে। ইউরোপের নতুন করোনার নতুন ধরনটি আগের থেকে অনেকটা শক্তিশালী বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। বর্তমানে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮ কোটি ৫৪ লাখ এবং ১৮ লাখ ৫০ হাজারে ছুঁয়েছে মৃতের সংখ্যা।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, আজ সোমবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ কোটি ৫৪ লাখ ৯৮ হাজার ৫৯৫ জন এবং মৃত্যু হয়েছে ১৮ লাখ ৫০ হাজার ৬০৫ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ কোটি ৪ লাখ ৫১ হাজার ৯৮৪ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ২ কোটি ১১ লাখ ১৩ হাজার ৫২৮ জন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৬০ হাজার ৭৮ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ৩ লাখ ৪১ হাজার ২৯১ জন এবং মারা গেছেন এক লাখ ৪৯ হাজার ৬৮৬ জন।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৭৭ লাখ ৩৩ হাজার ৭৪৬ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে এক লাখ ৯৬ হাজার ১৮ জনের।

আক্রান্তের দিক থেকে রাশিয়া চতুর্থ স্থানে রয়েছে। দেশটি এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩২ লাখ ৩৬ হাজার ৭৮৭ জন। ভাইরাসটিতে মারা গেছে ৫৮ হাজার ৫০৬ জন।

পঞ্চম স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ২৬ লাখ ৫৫ হাজার ৭২৮ জন। এর মধ্যে মারা গেছে ৬৫ হাজার ৩৭ জন। এ ছাড়া বাংলাদেশের অবস্থান ২৭তম।