আন্তর্জাতিক ২ সেপ্টেম্বর, ২০১৯ ০৩:৫৪

যৌনকর্মীকে মুসলিম যুবকের বিয়ের প্রস্তাব, রাজি না হওয়ায় খুন

ডেস্ক রিপোর্ট।।

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ৩২ বছরের এক মুসলিম যুবক বিয়ের প্রস্তাব দিয়েছিলেন এক যৌনকর্মীকে। কিন্তু বিয়েতে রাজি না হওয়ায় ওই যৌনকর্মীকে খুন করে দেহ পাঁচ টুকরো করেছে ওই যুবক। ঘাতক যুবককে গ্রেফতার করেছে নয়াদিল্লি পুলিশের বিশেষ শাখা।

এ বিষয়ে দিল্লি পুলিশ জানান, অভিযুক্ত ঘাতকের নাম মোহাম্মদ আইয়ুব। তিনি বিবাহিত ও তিন সন্তানের জনক। লতা ওরফে সালমা নামে এক যৌনকর্মীকে খুন করেন তিনি। নিহত যৌনকর্মীকে দেহ ব্যবসার কাজ ছেড়ে তাকে বিয়ে করতে বলেছিলেন আইয়ুব। কিন্তু প্রস্তাবে লতা রাজি না হওয়ায় তাকে খুন করেন আইয়ুব।

২০০৮ সাল থেকে লতার সঙ্গে সম্পর্ক ছিল আইয়ুবের। ঘুরেফিরে লতার কাছেই বারবার যেতেন তিনি। এই দীর্ঘ সময়ে একাধিকবার তাকে বিয়ের প্রস্তাবও দেন। কিন্তু বারবার সেই প্রস্তাব ফিরিয়ে দেন লতা। এবারও বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিলে ক্ষিপ্ত হয়ে যায় আইয়ুব। পরবর্তীতে, দিল্লির বাওয়ানা ক্যানালের কাছে লতাকে নিয়ে গিয়ে খুন করেন লতাকে।

এ সময় প্রথমে গলা কেটে হত্যা করেন। পরবর্তীতে, তার মরদেহ যেন চেনা না যায় সেজন্য ৫টি টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেন তিনি।

ক্যানাল থেকে লাশ উদ্ধারের পর মামলা দায়ের করা হয় কৈলাশনাথ কাটজু মর্গ পুলিশ স্টেশনে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে দিল্লির তুর্কমান গেট থেকে ঘাতক আইয়ুবকে গত শুক্রবার গ্রেফতার করেন পুলিশ।