আন্তর্জাতিক ডেস্ক
ক্যাপিটল হিলে হামলার ঘটনার পর পরই যুক্তরাষ্ট্রে তীব্র সমালোচনার মুখে পড়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি ট্রাম্পের অভিশংসনের প্রস্তাবটিও তুলেছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা।
সাবেক প্রেসিডেন্টের সমালোচকদের তালিকায় এবার যোগ হলেন ট্রাম্পের আপন ভাতিজি ম্যারি ট্রাম্প। সম্প্রতি ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাতকারে নিজের চাচাকে ভারসাম্যহীন উল্লেখ করে, গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে মন্তব্য করেছেন তিনি।
পেশায় একজন মনোরোগ চিকিৎসক ম্যারি ট্রাম্প আরও বলেন, নির্বাচনে হেরে গিয়ে ট্রাম্প বর্তমানে অনেকটাই মানসিক ভারসাম্যহীন। মার্কিন গণতন্ত্রের জন্য ক্ষতিকর আর কিছু করার আগেই তাকে অভিশংসন করে ক্ষমতা থেকে সরানো উচিত বলেও মন্তব্য করেন তিনি। আর এই প্রক্রিয়া যতদ্রুত সম্ভব শুরু করতেও আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানান ম্যারি ট্রাম্প।




















