ডেস্ক রিপোর্ট ।।
কলকাতায় আবারও হদিশ পাওয়া গিয়েছে বড়সড় প্রতারক চক্রের। মানুষকে ফাঁদে ফেলে তাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়াই যাদের প্রধান উদ্দ্যেশ্য।
সম্প্রতি এই প্রতারক চক্রের জালে জড়িয়ে পড়ে এক মাছ ব্যবসায়ী। চক্রটি ৫০ বছর বয়সী ঐ মাছ ব্যবসায়ীকে ব্ল্যাকমেল করে এবং ৫০,০০০ টাকা দাবি করে। কোনো উপায় খুঁজে না পেয়ে ঐ মাছ ব্যবসায়ী শরণাপন্ন হন পুলিশের। এরপরই পুলিশ তদন্তে নেমে আটক করে এই চক্রের তিন মহিলাসহ মোট পাঁচ জনকে।
আটককৃত তিন মহিলা যথাক্রমে- শাহিনা(৪০), নুরি শামা(৩৫) এবং সালমা পারভি(২৭)। অপরদিকে, বাকি দু’জন হল সাজিদ শেখ(৩৮) এবং সইদ শরিফ(৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, বড় বড় ব্যবসায়ী এবং বিক্রেতাদেরকে ফাঁদে ফেলতেন ওই মহিলারা। এরপর যৌন সম্পর্কের হাতছানি দিয়ে তাদের কাছ থেকে আদায় করে নিতেন মোটা অংকের টাকা৷
এছাড়াও ঐ তিন মহিলার সহযোগী হিসেবে কাজ করতো সাজিদ ও সইদ। তারা মহিলাদের সঙ্গে ওই সমস্ত ব্যবসায়ী এবং বিক্রতাদের ঘনিষ্ঠ অবস্থার অবস্থার ভিডিও করে রাখতো। পরবর্তীতে সেই ভিডিও ক্লিপ এর সাহায্যে ব্ল্যাকমেল করে টাকা হাতিয়ে নিতো তারা৷ এভাবেই দিনের পর দিন কলকাতার শহরাঞ্চলেই চলিয়ে যাচ্ছিল তাদের ব্যবসা।




















