আন্তর্জাতিক ডেস্ক
ইন্দোনেশিয়ার সুলাওসি দ্বীপে ৬.২ মাত্রার ভূমিকম্প হয়েছে। এতে নিহত হয়েছেন সাতজন।
স্থানীয় সময় শুক্রবার রাত ১টায় এ ভূমিকম্পে মানুষ আহত হয়েছেন শতাধিক মানুষ। সুলাওসি দ্বীপের মাজেনি শহরের ছয় কিলোমিটার উত্তর-পূর্বে ১০ কিলোমিটার গভীরে এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। এতে বিধ্বস্ত হয়েছে অন্তত ৬০টি বাড়ি।




















