আন্তর্জাতিক ২০ জানুয়ারি, ২০২১ ০৩:০২

প্রথমদিনেই যা করবেন বাইডেন-হ্যারিস

ডেস্ক রিপোর্ট

জো বাইডেনের অভিষেকের দিন ২০ জানুয়ারি সাধারণত উদ্বোধনী বক্তব্যটি রাখা হয় যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় বুধবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টা)

আর তার ঠিক আধ ঘণ্টা পর মধ্যাহ্নের সময় জো বাইডেন এবং কমালা হ্যারিস শপথ নেবেন তারপর হোয়াইট হাউসে চলে যাবেন জো বাইডেন যেটা হতে যাচ্ছে তার আগামী বছরের কর্মস্থল বাসস্থান

অভিষেকের পর প্রেসিডেন্ট কার্যালয়ের দায়িত্ব নিয়েই জো বাইডেন করোনা ভাইরাস প্রতিরোধ, অভিবাসন পরিকল্পনাসহ গুরুত্বপূর্ণ কিছু কাজ সারবেন বুধবার তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন

৮টা ৪৫ মিনিট: বাইডেন তার স্ত্রী এবং হ্যারিস স্বামী সেন্ট ম্যাথিউ দ্য প্রেস্টের ক্যাথেড্রালের যাবেন

সেখান থেকে ফেরার পর শপথ অনুষ্ঠানে যোগ দেবেন জো বাইডেন এবং কমলা হ্যারিস এরপর বেলা সাড়ে ১১টার দিকে তারা শপথ নেবেন
২টা ২৫ মিনিট: বাইডেন এবং হ্যারিস ভার্জিনিয়ার আর্লিংটন সমাধিস্থলে যাবেন

৫টা ১৫ মিনিট: বাইডেন কার্যনির্বাহী আদেশে সই করবেন একইসঙ্গে তিনি অন্যান্য দাপ্তরিক কাজ সম্পাদন করবেন

৫টা ৪৫ মিনিট: ভার্চ্যুয়ালি প্রশাসনে যাদের নিয়োগ দেওয়া হবে তাদের শপথ পড়াবেন জো বাইডেন

৮টা ৪৮মিনিট: বাইডেন এবং হ্যারিসসেলিব্র্যাটিং আমেরিকাঅনুষ্ঠানে বক্তব্য রাখবেন