আন্তর্জাতিক ২৪ জানুয়ারি, ২০২১ ০৫:০৬

মোদিকে যে কারণে ধন্যবাদ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ইন্টারন্যাশনাল ডেস্ক

করোনাভাইরাস মহামারি মোকাবিলায় বিশ্বব্যাপী সাহায্যের হাত বাড়ানোয় ভারত দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস

এক টুইটবার্তায় তিনি বলেন, ‌‌‘কোভিড-১৯ এর বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ে লাগাতার সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ আমরা যদি একসঙ্গে কাজ করি, তথ্য ভাগ করে নিই, তাহলেই এই ভাইরাসকে রুখতে পারব মানুষের জীবন জীবিকা বাঁচাতে পারব

গত ১৬ জানুয়ারি থেকে ভারতে টিকা দেওয়ার কর্মসূচি শুরু হয়েছে এর সপ্তাহখানেকের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে করোনার টিকা পাঠানো শুরু করেছে ভারত