আন্তর্জাতিক ডেস্ক।।
ইরানের অভিজাত ও প্রভাবশালী সামরিক শাখা রেভ্যুলশনারি গার্ডস কর্পস (আইআরজিসি)-এর আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে তথ্যের জন্য পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এমন তথ্যের জন্য ১৫ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়া হবে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি বুধবার এখবর জানিয়েছে।
খবরে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও পুরস্কারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি।
মার্কিন সংবাদমাধ্যম দ্য হিল জানায়, ইরানের এই বাহিনীর আর্থিক উৎস সম্পর্কে যে কোনও তথ্য দাতাদের যুক্তরাষ্ট্র পুরস্কৃত করবে।
আইআরজিসি’র তথ্যের জন্য যুক্তরাষ্ট্রের পুরস্কার ঘোষণা এমন সময় আসলো যখন দেশটি বেশ কয়েকটি কোম্পানিকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করেছে মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগে।




















