আন্তর্জাতিক ৩ ফেব্রুয়ারি, ২০২১ ১০:৩০

হিন্দু নেতার মুখে মুহাম্মদ (সা.) এর প্রশংসা

আন্তর্জাতিক ডেস্ক

সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব এবং সবশেষ নবী হজরত মুহাম্মদ (সা.) মুসলিম অমুসলিম সবার কাছেই সমাদৃত এবং প্রশংসিত মুহাম্মদ (সা.) কে প্রশংসা করতে পিছিয়ে নেই কোনও ধর্মের মানুষ সম্প্রতি ভারতের ক্ষমতাসীন বিজেপি দলের একজন নেতার মুখেও শোনা যায় মুহাম্মদ (সা.) এর প্রশংসা

জম্মু কাশ্মীরের বিজেপি প্রেসিডেন্ট রবীন্দর রাইনা মঙ্গলবার মুহাম্মদ (সা.) এর ব্যাপক প্রশংসা করেছেন জম্মুতে আরেক বিজেপি নেতা জাভেদ কুরেশির সঙ্গে দেখা করার সময় তিনি মহনবী (সা.) গুণকীর্তন করেন

বিজেপি নেতা বলেন, মহানবী (সা.) সবসময় আমাদের মাতৃভূমিকে ভালোবাসতে শিক্ষা দিয়েছেন আপনি (কুরেশি) এবং আপনার কর্মীরা মাতৃভূমির প্রতি সত্যিকারের ভালোবাসা দেখিয়েছেন এজন্য আমি আপনাকে অভিনন্দন জানাই

রাইনা আরও বলেন, আপনি সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছেন এজন্য আপনি প্রশংসার দাবিদার আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পেরে খুবই আনন্দিত কারণ আমি গরিব মানুষের কণ্ঠস্বর মহানবী (সা.) এর শিক্ষা মনে প্রাণে অনুসর করতে হবে বলেও মন্তব্য করেছেন জম্মু কাশ্মীরের বিজেপি সভাপতি