আন্তর্জাতিক ১৭ ফেব্রুয়ারি, ২০২১ ০৭:৫২

আমেরিকায় করোনার মধ্যেই তুষার ঝড়ে নিহত ২৬

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে আমেরিকা করোনায় বিশ্বের সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে এই দেশে এতে দিশেহারা হয়ে পড়েছে দেশটির কর্তৃপক্ষ এই অবস্থার মধ্যেই আমেরিকার দক্ষিণ মধ্যাঞ্চলে বয়ে যাচ্ছে ভয়াবহ তুষার ঝড় এতে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে লাখ লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে

অঞ্চলে রেকর্ড পর্যায়ে নিম্ন তাপমাত্রা বিরাজ করছে ক্যালিফোর্নিয়ায় টর্নেডোয় তিনজনের প্রাণহানি হয়েছে

সিএনএনসহ স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, টেক্সাস, কেন্টাকি মিজৌরিতে ঝড়ে পর্যন্ত ২৬ জনেরও বেশি লোকের প্রাণহানি হয়েছে

এনবিসি নিউজের খবরে বলা হয়, সবচেয়ে পর্যুদস্ত অবস্থা টেক্সাসে সেখানে তাপ উৎপাদনকারী একটি গাড়ি থেকে কার্বন মনো-অক্সাইড নির্গত হয়ে একজন নারী একজন কিশোরী মারা গেছেন

এছাড়া ঝড়ের কারণে টেক্সাসের রাজধানী শহর অস্টিনের তাপমাত্রা আলাস্কার বৃহত্তম শহর অ্যাঙ্কোরেজের চেয়েও নিচে নেমে এসেছে

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, টেক্সাস, লুসিয়ানা, আলাবামা নিউ মেক্সিকোর ওপর দিয়ে বয়ে যাওয়া তুষার ঝড়ে সেসব রাজ্যে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানকার মহাসড়কগুলোতে বরফ জমে দুর্ঘটনা ঘটছে