আন্তর্জাতিক ডেস্ক।।
জম্মু-কাশ্মীরের ৩৭০ ধারার ৩৫ক অনুচ্ছেদ বিলোপের সিদ্ধান্ত নিয়ে কম বিতর্ক হয়নি। এখনও সীমান্তে থেকে থেকে চলছে ভারত-পাকিস্তানের সংঘর্ষ। এর মাঝেই এই রায়কে সমর্থন করলেন কাশ্মীরের প্রথম মহিলা রেসার হুমাইরা। হুমাইরাকে নিয়ে ইতিমধ্যে প্রবল আলোচনা শুরু হয়েছে কাশ্মীরে।
কাশ্মীরের এই রেসার বলছিলেন, 'কাশ্মীরের মানুষের ভাবনা-চিন্তায় একটা বড়সড় পরিবর্তন প্রয়োজন। তা হলেই সব সম্ভব। আমরা কে কোথায় থাকি সেটা বড় ব্যাপার নয়। বড় হচ্ছে কে কেমনভাবে জীবন যাপন করি!'
ছোটবেলা থেকে টিভিতে রেসিং দেখে উত্সাহিত বোধ করতেন হুমাইরা। গদবাধা জীবন কাটাতে চাননি তিনি। তাই নিজেকে রেসার হিসাবে গড়ে তুলেছেন। তবে হুমাইরার প্রতিভার শেষ নেই। রেসিং ছাড়াও আরও অনেক কিছু করেন তিনি। তবে কার রেসিং তার জীবনের প্রথম ভালবাসা। তিনি একজন মেডিক্যাল স্টুডেন্ট। সেইসঙ্গে পাইলট ট্রেনিং করেছেন।




















