ইন্টারন্যাশনাল ডেস্ক
বিশ্বজুড়ে করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ছাড়িয়েছে ১১ কোটি ৪৬ লাখ। বাংলাদেশ সময় সোমবার সকাল ৯টার দিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস এ তথ্য জানিয়েছে।
প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২১৯টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ১১ কোটি ৪৬ লাখ ৮৬ হাজার ৯৩৩। এর মধ্যে ২৫ লাখ ৪৩ হাজার ২৮৫ জনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে ৯ কোটি দুই লাখ ৪২ হাজার ৩৩ জন।
ওয়ার্ল্ডোমিটারস-এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা দুই কোটি ৯২ লাখ ৫৫ হাজার ৩৪৪। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৫ হাজার ৭৭৬ জনের।
আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ১১ লাখ ১২ হাজার ৫৬। এর মধ্যে এক লাখ ৫৭ হাজার ১৯৫ জনের মৃত্যু হয়েছে। ব্রাজিলে আক্রান্তের সংখ্যা এক কোটি পাঁচ লাখ ৫১ হাজার ২৫৯। এর মধ্যে দুই লাখ ৫৫ হাজার ১৮ জনের মৃত্যু হয়েছে।
বাংলাদেশে আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ৪৬ হাজার ২১৬। এর মধ্যে আট হাজার ৪০৮ জনের মৃত্যু হয়েছে। উৎপত্তিস্থল চীনে আক্রান্তের সংখ্যা ৮৯ হাজার ৯১২। এর মধ্যে চার হাজার ৬৩৬ জনের মৃত্যু হয়েছে।


















